৮ এপ্রিল ২০১৫ - ১০:০১
‘ইয়েমেনে ১০ লাখ আত্মঘাতী বোমাবাজ পাঠাতে পারে রিয়াদ!’

সৌদি আরবের এক রাজনৈতিক বিশ্লেষক দাবি করেছেন, ইয়েমেনে সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য ১০ লাখ আত্মঘাতী বোমা হামলাকারী পাঠাতে পারে রিয়াদ।

আবনা : সৌদি আরবের এক রাজনৈতিক বিশ্লেষক দাবি করেছেন, ইয়েমেনে সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য ১০ লাখ আত্মঘাতী বোমা হামলাকারী পাঠাতে পারে রিয়াদ।
দামাম আল-আনজি নামের সাবেক সৌদি নেটওয়ার্কের বরাত দিয়ে এ খবর দিয়েছে ইরানের আল-আলম নেটওয়ার্ক। ইয়েমেনে সৌদি আরবের লক্ষ্য অর্জনের জন্য এবং আত্মহত্যার প্রবণতা থেকে সৌদিদের রক্ষা করার জন্য এ সব আত্মঘাতী বোমা হামলাকারীদের পাঠানো যেতে পারে বলে আল-আনজি নামের বিশ্লেষক দাবি করেছেন।
আল-আনজি আরো বলেন, জাতিসংঘের সহায়তা ছাড়াই ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে সৌদি আরব। এ ছাড়া, ইয়েমেনে পাঠানোর জন্য আত্মঘাতীরা প্রস্তুত রয়েছে বলেও দাবি করা হয়।
অনেকেই স্বর্গে যেতে প্রস্তুত তাই মাত্র ১৫ মিনিটের মধ্যেই ১০ লাখ আত্মঘাতী হামলাকারীকে ইয়েমেনে পাঠানোর জন্য প্রস্তুত করা  যাবে বলে দাবি করেছেন আল আনজি।
ইয়েমেনে যখন নির্বিচারে সৌদি জোটের বিমান আগ্রাসন চলছে তখন এ ঘোষণা দিলেন এ বিশ্লেষক। #